শেরপুরে ভারতীয় মদসহ ১ মাদক ব্যবসায়ী আটক
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে ১৬ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী ঝোলগাঁও এলাকার মায়ের মাজার সংলগ্ন পাকা রাস্তা থেকে আক্তার হোসেন (২৪) কে ১৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আক্তার হোসেন ওই এলাকার গাজিউর রহমানের ছেলে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিকুল ইসলামের ছেলে তারা মিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
মঙ্গলবার দুপুরে থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে এস আই আকতারুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঝুলগাঁও এলাকায় অভিযান চালিয়ে মায়ের মাজার সংলগ্ন পাকা রাস্তা হইতে ভারতীয় ১৬ বোতল মদসহ আক্তার হোসেন কে গ্রেপ্তার করে।
এ ঘটনায় এস.আই আকতারুজামান বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি মদ চোরাই পথে আনয়ন করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা ও সহয়তা করার অভিযোগে ১টি মামলা দায়ের করেছে। অপর আসামী তারা মিয়াকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ধৃত মাদক ব্যাবসায়ী আক্তার হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী ভারত থেকে চোরাই পথে মাদক এনে গোপনে হাত বদল করে আসছিল।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।


