জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসাহিত্য ও সংস্কৃতি
শেরপুরের নকলায় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নকলায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ও নকলা উলামা ঐক্য পরিষদ’র যৌথ উদ্যোগে চতুর্থ বার্ষিক হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন মাদরাসার ১০৬ জন প্রতিযোগীর অংশগ্রহণে পৌর শহরের বাসষ্ট্যান্ড নকলা দারুল উলুম মাদরাসায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে সন্ধ্যার পূর্বে নকলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওঃ লুৎফর রহমান এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও নকলা দারুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ মাওঃ মুফতি আনসারুল্লাহ তারা আলম এর সঞ্চালনায় এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বিচারক মন্ডলীর ফলাফলে ৫পারা, ১০ পারা,
২০ পারা ও ৩০ পারায় প্রতিটি গ্রুপে বিজয়ী হিসেবে ১০ জন ও অনুর্ধ ১০ বছরের প্রতিযোগিদের মধ্য থেকে সেরা দুই জনকে নির্বাচিত করে তাদের পুরষ্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন এবং অন্যান্যদের মধ্যে
নকলা উলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মাওঃ আঃ জলিল,
সহ-সভাপতি মাওঃ আঃ সামাদ ও মুফতি ওয়ালীওল্যাহ, সাংগঠনিক সম্পাদক মাওঃ অলিউল্যাহ, কোষাধ্যক্ষ হাফেজ ছায়েদুল ইসলামসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, নকলা উলামা ঐক্য পরিষদের অন্যান্য সদস্যসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ নকলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।


