জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরের নালিতাবাড়ীতে ১০২ বোতল বিদেশী মদ সহ যুবক গ্রেপ্তার
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি : শেরপুরে
নালিতাবাড়ীতে ১০২ বোতল আমদানী নিষিদ্ধ বিদেশী মদসহ
হাবি হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তারকৃত যুবক নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া গ্রামের
হেলাল মিয়ার ছেলে। বুধবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪, জামালপুর এর প্রেস বিফ্রিং সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র্যাবের একটি অভিযানিক দল নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া বাজারের বুধবার রাত ১২টা ৪৫ মিনিটের সময় অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিদেশী ১০২ বোতল মদসহ তাকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ৫১ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামী হাবি হোসেনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে শেরপুর কোর্টে সোর্পদ করা হয়েছে।

