তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বঙ্গসাথী ক্লাব ক্রীড়া ও সামাজিক সংগঠনের উদ্যাগে বিনামূল্যে সুন্নতে খাৎনা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম : প্রতি বছরের ন্যায় বঙ্গসাথী ক্লাব ক্রীড়া ও সামাজিক সংগঠনের উদ্যাগে বিনামূল্যে সুন্নতে খাৎনা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারী) সকালে ২১৩/৩ পশ্চিম দেওভোগ (আলী আহাম্মদ চুনকা চেয়াম্যান এর পুরাতন বাড়ী সংলগ্ন) আলী আহাম্মদ চুনকা বালিকা বিদ্যালয় ও শিশুবাগ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এ সুন্নতে খাৎনা অনুষ্ঠান।
বঙ্গসাথী ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল এ সময় বলেন, বঙ্গসাথীক্লাব এর সদস্যরা সব সময় মানুষের পাশে দাড়াই। খেলাধুলার পাশাপাশি সামাজিক সকল কর্মকান্ড সহ যে কোন অনুষ্ঠানে আমাদের এলাকার মুরুব্বিরা আমাদের পাশে থাকেন। মানব সেবার উপড়ে কোন কিছু নাই। মানব সেবা করলে আল্লাহকে কাছে পাওয়া যায়। প্রতি বছরেই আমরা বঙ্গসাথী ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে এই সুন্নতে খাৎনা করাই। আমাদের জন্য দোয়া করবেন যেন আগামী দিনগুলোতে মানুষের কল্যানে আরো বেশী কাজ করে যেতে পারি।
এ বছরের বিনামূল্যের সুন্নতে খাৎনায় এক শতাধিক ছেলে শিশুদের থাৎনা করা হয়। থাৎনা করান ডা: মো: মাছুম বিল্লাহ এবং ডা:লুৎফর রহমান।
বঙ্গসাথী ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, বঙ্গসাথী ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব জাহাঙ্গীর আলম, আলহাজ্ব মনোয়ার হোসেন মনা, সাধারন সম্পাদক গোলাম সারোয়ার শুভ, মহানগর যুবলীগের সহ- সভাপতি কামরুল হুদা বাবু, সহ-আইন বিষয়ক সম্পাদক ডাঃ নিজাম আলী, মহানগর কৃষক লীগের যুগ্ন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম(লিটন), নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের কার্যকরী সদস্য ফাইজুল ইসলাম রুবেল, বাংলাদেশ নিটিং ওয়ানার্স এর প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহেল শামিম, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহজার, ১৬ নং ওয়ার্ড যুবরীগের সভাপতি আব্দুল খালেক, বায়তুর নূর জামে মসজিদের উপদেষ্টা মোঃ শাহজাহান, সভাপতি মোঃ আফছাড় উদ্দিন, মেডক্যোল অফিসার (এনসিসি) ডাঃ মোঃ গোলাম মোর্শেদ, দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক হারুন অর রশিদ চৌধুরী(স্বপন), দৈনিক ইয়াদ পত্রিকার (ভারপ্রাপ্ত) সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গণ।

Related Articles

Back to top button