তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

খবর নারায়ণগঞ্জ.কম: মেধা থাকা সত্ত্বেও আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষা বাধাগ্রস্ত হচ্ছিল মেধাবী প্রতিবন্ধী রাহাতের। তার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। বোধবার ২৪-৬-২৬ ইং সদর উপজেলা প্রশাসনের কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের মানবিক সহায়তা পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়ে রাহাত ও তার পরিবার।

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে রাহাতকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তা পেয়ে রাহাত কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্যারের এই সহায়তায় আমি আবার লেখাপড়া চালিয়ে যেতে পারব। আমি জীবনে বড় হয়ে মানুষের সেবা করতে চাই।

মানবিক সহায়তা প্রদানকালে সদর উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং তারা সমাজের সম্ভাবনা। রাহাতের মতো মেধাবী শিক্ষার্থীরা যদি সঠিক সহযোগিতা পায়, তারা একদিন দেশের মুখ উজ্জ্বল করবে। উপজেলা প্রশাসন সবসময় অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে।

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। রাহাতের মতো শিক্ষার্থীদের তালিকা করে পর্যায়ক্রমে সহায়তা দেওয়া হবে।

রাহাতের পরিবার উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তার পড়ালেখার জন্য সকলের দোয়া কামনা করেন।

Related Articles

Back to top button