তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জ আসছেন শায়েখে চরমোনাই

খবর নারায়ণগঞ্জ.কম:

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই নারায়ণগঞ্জে আগমন উপলক্ষে আগামীকাল ১ মে ২০২৩ সোমবার বিকাল ৪টায় তৃণমূল প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ বলেন, আগামীকাল ডাচ্ বাংলা ব্যাংক মোড়ে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে শায়েখে চরমোনাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। উপস্থিত থাকবেন  সহযোগী  সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button