তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আমরা স্বাধীন দেশে বাস করি, আইনের শাসনে বিশ্বাস করি – আইনমন্ত্রী

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির “বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বার ভবন উদ্বোধন, ল’ইয়ার্স ডাইরেক্টরি মোড়ক উন্মোচন, লাইব্রেরী সফট্ওয়্যার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে এক  বার্ষিক ভোজের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
অনু প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাকে একটা প্রশ্ন অনেকেই করে। নারায়ণগঞ্জ থেকে দাওয়াত করলে আপনি চলে যান কেনো। আপনাদের প্রতি একটা প্রশ্ন, যেখানে এমন একজন দানবীর রয়েছে সেখানে কেনো আসবোনা। এছাড়াও নারায়ণগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিও রয়েছে আমার বিশেষ দূর্বলতা। আমরা স্বাধীন দেশে বাস করি, আইনের শাসনে বিশ্বাস করি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে সেই শাসন দিয়েছেন। অথচ বঙ্গবন্ধুর হত্যাকারীদের যেন বিচার না হয় সেজন্য আইন করা হয়েছিলো। আপনারা আইনের শাসন প্রতিষ্ঠা করবেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ২০০৭/৮ সালে ২টি মামলা হয়েছিলো এবং দুটোতেই তার সাজা হয়। বর্তমানে সে মুক্ত রয়েছে। অথচ বিএনপির নেতাকর্মীরা বলেন, তাকে মুক্তি দিতে। একজন মুক্ত মানুষকে আদালত কিভাবে মুক্তি দিবে ?
এসময় তিনি নারায়ণগঞ্জের আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিদ্যুৎ আদালত চেয়েছেন সেটা পাবেন। আমি অতীতে যেভাবে আপনাদের সহযোগিতা করেছি ভবিষ্যতেও করবো।
এসময় এড. হাসান ফেরদৌস জুয়েলের কাছে ভবন তৈরীর জন্য ৬০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন সাংসদ সেলিম ওসমান এবং বাকী ৬০ লক্ষ টাকা কিছুদিন পর দেয়ার কথা দেন সাংসদ সেলিম ওসমান।
সবশেষে আমন্ত্রিত অতিথিদের মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এ.কে.এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, বাংলাদেশ বার কাউন্সিলের এটর্নী জেনারেল ও চেয়ারম্যান এড. এ.এম আমিন উদ্দিন, আইন ও বিচার বিভাগীয় মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, জেলা ও দায়রা জজ মোঃ আসসামছ জগলুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল এর বিচারক নাজমুল হক শ্যামল, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফারহানা ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. রবিউল আমিন রনি প্রমুখ।

Related Articles

Back to top button