তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শিপন আহমেদের মৃত্যুতে খবর নারায়ণগঞ্জ ডটকম পরিবারের গভীর শোক প্রকাশ

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জের প্রবীণ ফটো সাংবাদিক ও সাংবাদিক সমাজের প্রিয় মুখ শিপন আহমেদের মৃত্যুতে জেলার সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

তার মৃত্যুতে খবর নারায়ণগঞ্জ ডটকম পরিবার গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ বড় মসজিদে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়ে। এরপর দ্বিতীয় জানাযা নলুয়া হাজিয়া মাদ্রাসায় বাদ জোহর অনুষ্ঠিত হওয়া। পর নগরীর পাইকপাড়া বড় কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে খবর নারায়ণগঞ্জের প্রকাশক জাহিদ হোসেন বলেন, শিপন আহমেদ ছিলেন একজন সহজ-সরল, অকপট ও পরিশ্রমী মানুষ। সত্য কথা মুখের উপর বলার মতো সাহসী চরিত্রের অধিকারী এই মানুষটি ছিলেন নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজের সবার প্রিয়জন।
খবর নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক মশিউর রহমান বলেন, “রাত দুইটার দিকে ফেসবুক স্ক্রল করছিলাম, হঠাৎ শিপন ভাইয়ের মৃত্যুর খবর দেখে ভেতরটা কেঁপে উঠল। তিনি ছিলেন এমন একজন মানুষ, যিনি বিনা দ্বিধায় সহকর্মীদের পাশে দাঁড়াতেন। যে কোনো সময় ছবি চাইলেই কোনো প্রশ্ন ছাড়াই দিয়ে দিতেন।”
শিপন আহমেদের মৃত্যু কেউই সহজভাবে মেনে নিতে পারছেন না। তার মৃত্যুতে সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
মহান আল্লাহর দরবারে প্রার্থনা তিনি যেন শিপন আহমেদকে বেহেশতের উচ্চ মর্যাদা দান করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদান করেন।
জানা যায়, ২০০১ সালে দৈনিক খবরের পাতা পত্রিকার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই তিনি সাংবাদিকতার অঙ্গনে নিজের স্বকীয় অবস্থান তৈরি করেন।
এরপর ২০০৩ সাল থেকে একই প্রতিষ্ঠানে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করা সাংবাদিকদের সঙ্গে গড়ে ওঠে তার নিবিড় সম্পর্ক।

Related Articles

Back to top button