তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জিয়ার মৃত্যুবার্ষিকীতে টিটুর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া, মিলাদ মাহফিল ও রান্না করা খাবার  বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১২ টায় নগরীর মন্ডলপাড়া ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায়  সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজ্বী রাশেদ আহমেদ টিটুর সভাপতিত্বে ও সদস্য খ ম সুলতানের  উদ্যোগে এই আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সদস্য সচিব আওলাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক সলিমুল্লাহ সেলিম, সদস্য শহীদ হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত নেতৃবৃন্দরা মিলাদ শেষে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় ও অসহায় হতদরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

Related Articles

Back to top button