শেরপুরে শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। আসন্ন দুর্গাপুজায় আইন শৃঙ্খলার যাতে অবনতি না ঘটে এ নিয়ে সার্বিক বিষয়ে আলোচনা করেন থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন
পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি এম এ মতিন, যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, রাণীশিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, পুজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত কুমার দত্ত পিন্টু, সাধারন সম্পাদক চন্দন কুমার দাশ ও সাংবাদিক তাসলিম কবির বাবু। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মী।
