চরসৈয়দপুর থেকে মাদক ব্যবসায়ী আটক: তথ্য ও ছবি দিতে ওসির গড়িমশি
খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের চরসৈয়দপুর এলাকা থেকে ৮০ পিস ইয়াবা সহ গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও গোগনগর ইউনিয়ন বিএনপির কার্যকারী সদস্য জুলহাসের পুত্র ও বর্তমান ৯নং ওয়ার্ড মেম্বার তাওলাদ হোসেন আওলাদের ছোট ভাই শিশির সরদার বাবুকে বুধবার দিবাগত রাতে আটক করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপরে এ বিষয়ে তথ্য জানতে সংবাদকর্মীরা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় গেলে থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান মোল্লা ছবি ও তথ্য প্রদান করতে গড়িমসি করেন। এবং বলেন এ বিষয়ে আমি কোন তথ্য জানিনা সার্কেল স্যার জানেন আপনারা তার কাছে জান। এরপরে অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল নাজমুল হাসানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, ওসি তো সব জানে আমার কাছে কেন পাঠায় তিনি তো বলতে পারতেন।পরে তিনি গনমাধ্যম কর্মীদের জানান, চরসৈয়দপুর এলাকাবাসী ইয়াবাসহ বাবুকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ৮০ পিছ ইয়াবা সহ বাবুকে আটক করে। জিজ্ঞাসাবাদে বাবু পুলিশকে জানান এলাকার ভাই ব্রাদার নিয়ে খাবারের জন্য ইয়াবা নিয়ে এসেছিলেন তিনি।
নিষিদ্ধ ট্যাবলেট তারা খাবারের জন্য এতগুলো ইয়াবা আনা হয়নি। বিক্রয়ের উদ্দেশে আনা হয়েছে। এ বিষয়ে প্রচলিত আইনে আমরা ব্যবস্থা গ্রহন করবো।
একালাবাসী জনান, চরসৈয়দপুর এলাকার জুলহাস সরদার মেম্বারের পুত্র শিশির সরদার বাবু দীর্ঘদিন যাবত এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল। বুধবার রাতে চরসৈয়দপুর এলাকাবাসী বাবুকে ইয়াবা সহ আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে বাবুকে আটক করে থানায় নিয়ে আসে।
অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল থানার অফিসার ইনচার্জকে ছবি দেওয়ার কথা বললেও দীর্ঘ ২ ঘন্টা সংবাদকর্মীদের বসিয়ে রেখে বলেন, মামলা না হওয়া পর্যন্ত কিছু করতে পারবো আমরা। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি । মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ওসি আনিচুর রহমান মোল্লা।
মাদক বিক্রেতা বাবুর বড় ভাই আওলাদ হোসেন তাওলাদ গোগনগর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার ও দৌলত হোসেন মেম্বার হত্যা মামলার আসামী হয়ে পলাতক রয়েছে।

