তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নব্য বাকশাল থেকে আমাদের দেশের জনগণকে মুক্ত করতে হবে – এড. সাখাওয়াত

খবর নারায়ণগঞ্জ.কম :

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাস যুদ্ধের পর আমরা স্বাধীনতা পেয়েছিলাম। কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া দেশের স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। পশ্চিমাদের নিপিড়ন আর নির্যাতনের প্রতিবাদে দেশের মানুষ প্রতিবাদী হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

সোমবার (৭ নভেম্বর)  বিকেল সাড়ে তিন টায় নগরীর হোসিয়ারী সমিতি কমিউনিটি সেন্টারে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, যারা ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করে গণতন্ত্রকে নস্যাৎ করেছিলো তাদের নব্য বাকশাল থেকে আমাদের দেশের জনগণকে মুক্ত করতে হবে। আজকে বাঙ্গালী জাতির ইতিহাসের একটি অবস্মরনীয় দিন। এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি ঐ সময় একজন মেজর। উনাদের সাম্রাজ্যবাদীর শক্তির ইশারায় বন্দী করা হয়েছিলো। সেই বন্দী দশা থেকে দেশের আপামর সিপাহি জনতার যৌথ উদ্দ্যোগে সিপাহী বিপ্লব এর মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে আনে।

মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, ১৯৭৫ এর পর ৩রা নভেম্বর অভ্যুত্থানে মেজর জেনারেল খালেদ মোশাররফ ক্যু করতে গিয়ে মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দী করেছিলো হত্যার উদ্দেশ্যে। এই দিনে এদেশের সিপাহি জনতা জিয়াউর রহমানকে বন্দীদশা থেকে মুক্ত করেছিলো। তাই জতীয় বিপ্লব সংহতি দিবসকে আমরা দেশর জনগণ ভুলতে পারিনা। শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা গণতন্ত ফিরিয়ে এনে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো ইনশাআল্লাহ।

এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক মনির হোশেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ মোঃ রেজা রিপন, এম এইচ মামুন, মহানগর কমিটির সদস্য ডাঃ মজিবুর রহমান, মাসুদ রানা, মাহমুদুর রহমান, বরকত উল্লাহ, হাবিবুর রহমান মিঠু, মাকিদ মোস্তাকিম শিপলু, মোঃ ফারুক হোসেন, শাহিন আহম্মেদ, বন্দর থানা  বিএনপি নেতা নাজমুল হক রানা, মহিউদ্দিন আহমেদ, কামরুল হাসান সাউদ চুন্নু, মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্ত, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, ছাত্রদলের সভাপতি সাহেদ আহমেদ, সাধারণ সম্পাদক মমিনুল হক বাবু, মহানগর শ্রমিক দলের আহবায়ক এস.এম আসলাম, সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা দুলাল হোসেন, তাঁতীদলের নেতা মোঃ ইকবাল হোসেন, ১২নং ওয়ার্ড বিএনপির নেতা সাইফুল ইসলাম বাবু, গোগনগর বিএনপি নেতা আক্তার হোসেন প্রমূখ।

Related Articles

Back to top button