তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আলহাজ্ব নাসিম ওসমান জামে মসজিদের নতুন কমিটি গঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ডে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান জামে মসজিদের নতুন কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাদ জুম্মা ফতুল্লা থানাধীন চাঁনমারিস্থ নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সী স্ট্যান্ডে এ মসজিদের নতুন কমিটি গঠন করা হয়।
কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন, প্রয়াত সাংসদ আলহাজ্ব নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আলহাজ্ব আজমেরী ওসমান। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন, মোঃ জামাল হোসেন এবং সাধারণ সম্পাদক আমির হোসেন ডালিম।

পরে মাসদাইর কবরস্থানে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান নেতৃবৃন্দ। এসময় ওসমান পরিবারের সকল সদস্যদের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সী স্ট্যান্ডের সহ-সভাপতি হাজ্বী মোঃ আবুল হোসেন মিঠু, মোঃ নাসির হোসেন, মোঃ মুকুল মিয়া, মোঃ হারুন মিয়া, নূর মোহাম্মদ, সহ সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেম রিংকু, মোঃ আব্দুল মালেক, মোঃ মনির হোসেন, মোঃ রুবেল মিয়া, মোঃ মোক্তার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মাহাবুবুর রহমান, সহ কোষাধ্যক্ষ মোঃ আলী আজগর মীর, মোঃ দ্বীন ইসলাম খোকা সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Back to top button