তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষানারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আমলাপাড়া গার্লস স্কুলে বাবুলের অর্থায়নে শিক্ষার্থীদের স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং ম্যাশিনের কাজ শুরু

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রাইম গ্রুপের চেয়ারম্যান জনাব আবু জাফর আহমেদ বাবুল শহরের আমলাপাড়াস্থ নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ আয়োজনে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুর রাজ্জাক, সহকারী প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিন ও অন্যান্য শিক্ষকবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্য করে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন তিনি। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো মেরামতের ২৪ নাম্বার দফা; “নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ” বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আবু জাফর আহমেদ বাবুল। তিনি বলেন, নারীরা পিছিয়ে থাকলে সমাজের উন্নয়ন সম্ভব না, রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে হলে নারীদের সর্বক্ষেত্রে বিচরণ প্রয়োজন। নারী শিক্ষার অগ্রগতি ও নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করার অঙ্গিকার করেন তিনি। আলোচনা্র এক পর্যায়ে শিক্ষার্থীরা তাদের স্কুলের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জরাজীর্ণ ভবণ ও পর্যাপ্ত ফ্যানের ব্যাবস্থা না থাকায় শিক্ষা কার্যক্রমে ব্যঘাত হচ্ছে বলে জানালে আবু জাফর আহমেদ সমস্যা সমাধানে আশ্বাস দেন এবং সাথে সাথেই স্কুলের জন্য পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে স্কুলের সিনিয়র শিক্ষক জনাব মতিউর রহমান বলেন, ইতোপূর্বে অত্র স্কুলের নানান অবকাঠামো উন্নয়নে আমরা সবসময় আবু জাফর আহমেদ বাবুল ভাইকে পাশে পেয়েছি। শিক্ষকদের বসার জন্য পর্যাপ্ত চেয়ার টেবিলের ব্যবস্থা না থাকায় আমরা বাবুল ভাইকে জানানোর সাথে সাথেই তিনি তা ব্যাবস্থা করে দিয়েছিলেন। এছাড়াও বাবুল ভাইয়ের অর্থায়নে স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ইতোমধ্যেই স্কুলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং ম্যাশিন স্থাপনের কাজ চলছে।

অনুষ্ঠানের শেষে সবার কাছে দোয়া প্রার্থনা ও সর্বদা নারায়ণগঞ্জবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করেন আবু জাফর আহমেদ বাবুল।

Related Articles

Back to top button