তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি – রিপন

খবর নারায়ণগঞ্জ.কম :
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদের নগরীতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
শনিবার (১৯ জুলাই) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
এসময় রুপগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠন একটি বিশাল মিছিল নিয়ে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করে।
এসময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
মিছিল পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে আশরাফুল হক রিপন বলেন, বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিস্টদের অত্যাচার, নির্যাতনে আমরা আমাদের পরিবারকেও সময় দিতে পারিনি। আমাদের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা অবিরাম আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি। ৫ আগষ্ট পরবর্তী দেশে তত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। কিন্তু একটি কুচক্রীমহল আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটনা ও অপপ্রচার করছে। আমরা রুপগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যদি ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড ঘটে তাহলে আমরা এর দাঁতভাঙা জবাব দিব।
এসময় উপস্থিত ছিলেন, রুপগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি আশরাফুল হক রিপন, আজিজ মাষ্টার, হারুন মাঝি, সাধারণ সম্পাদক বাশির উদ্দিন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মনির মেম্বার, আব্দুল মতিন হাজ্বী, আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক বাকের হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।


