বিশাল মিছিল নিয়ে পল্টনের শ্রমিক সমাবেশে কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের যোগদান

খবর নারায়ণগঞ্জ.কম:
মহান মে দিবস উপলক্ষে রাজধানীর পল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে বিশাল শোডাউন দিয়েছে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন যুবদল। আজ বিকেলে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষে আয়োজিত এই মহাসমাবেশে কয়েক হাজার নেতাকর্মীর মিছিল নিয়ে তারা যোগদান করেন।
দুপুরের পর থেকেই কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে যুবদলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকা নিয়ে পল্টন মোড়ের সামনে জড়ো হতে থাকেন। এসময় “শ্রমিক-জনতা ঐক্য গড়ো”, “মে দিবসের ডাক, সফল হোক সফল হোক” সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন তারা। কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিলটি নয়াপল্টন হয়ে মূল সমাবেশস্থলে গিয়ে পৌঁছায়।
সমাবেশে যোগদানের পর কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ বলেন,আজকের এই মে দিবস কেবল উৎসবের দিন নয়, বরং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অঙ্গীকার করার দিন। কায়েতপাড়া ইউনিয়ন যুবদল সবসময় সাধারণ শ্রমজীবী মানুষের পাশে আছে এবং যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে প্রস্তুত।
পল্টন এলাকায় শ্রমিক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এক উৎসবমুখর ও প্রতিবাদী পরিবেশ তৈরি হয়। কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের এই সুশৃঙ্খল ও বিশাল অংশগ্রহণ কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে। সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নাসের, সাধারণ সম্পাদক মামুন মিয়া,সিঃসহসভাপতি মামুনুর রহমান, সহসভাপতি নাঈম মিয়া,যুগ্ন সম্পাদক বিল্লাল মিয়া,যুগ্ন সম্পাদক মিল্লাত হোসেন,দপ্তর সম্পাদক হান্নান মিয়া, ১নং যুবদলের সভাপতি সোহাগ,,৮নং সভাপতি মনির হোসেন,সাত্তার মিয়া,তারিকুল ইসলাম, বাবু,রিপন, আতিকউল্লাহ,নাজমুল ও কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আবুবকর সিদ্দিকী ভূইয়া প্রমুখ।