তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
পাগলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এস এস সি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৩
খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাগলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এস এস সি পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।তবে ১৩ জন পরীক্ষার্থী ছিল অনুপস্থিত।
পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকার জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জালকুড়ি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, কমর আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজ, দাপা আদর্শ উচ্চ বিদ্যালয় সহ ৭ টি স্কুলের মোট পরীক্ষার্থী ছিল ১৩০৩ জন এর মধ্যে ১২৯০ জন পরীক্ষার্থী বাংলা ১ম পত্রের পরীক্ষায় অংশ গ্রহন করেছে এবং ১৩ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ করেনি।
সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা ১ টার সময় শেষ হয়।পরীক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারে সে লক্ষে স্কুলের শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সকল সদস্যরা আন্তরিক ভাবে সহযোগিতা করেছেন।পাশাপাশি অভিভাবকদের কষ্ট লাঘবে সিসিলি কমিউনিটি সেন্টারে বসার ব্যবস্থাও করা হয়েছে।
এদিকে, পরীক্ষা চলাকালীন সময়ে সম্মানিত ম্যাজিস্ট্রেট ও ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রেজাউল হক দিপু কেন্দ্র পরিদর্শন করে যাওয়ায় তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
কেন্দ্রে সার্বক্ষনিক উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শাহ আলম সোহাগ, সাইফউদ্দিন সাহিন, আনোয়ার হোসেন আনু, আতিকুল ইসলাম খোকন, নুরনাহার, দাতা সদস্য রেজাউল করিম, কো- অপ্ট সদস্য হাজী জসিম উদ্দিন।
