তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিপ্লবী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির ইন্তিকালে জামায়াতে ইসলামীর কর্মসূচি

খবর নারায়ণগঞ্জ.কম: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিপ্লবী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির ইন্তিকালে জামায়াতে ইসলামীর দুই দিনের কর্মসূচি ঘোষণা।

১৯ ডিসেম্বরজুম’আ বার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দায়িত্বশীলদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব আবদুর রব, জনাব সাইফুল আলম খান মিলন, জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর জনাব আবদুর রহমান মুসা।

বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিপ্লবী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর লাশ গ্রহণ ও তাঁর জানাযা অনুষ্ঠানসহ করণীয় বিষয়ে আলোচনা করে নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করা হয়।

১। জেলা/মহানগরীর উদ্যোগে ২০ ডিসেম্বর (শনিবার) ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠা করার আহ্বান জানানো হয়।

২। আগামী ২১ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টায় রাজধানী ঢাকার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে দোয়া অনুষ্ঠান করা হবে।

Related Articles

Back to top button