তাজা খবরথানার সংবাদবন্দর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
হাসিনা অটিজমের প্রতিবন্ধী শিশু-কিশোরদের মাঝে শীত বস্ত্র বিতরণ
খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জের বন্দরে প্রতিষ্ঠিত হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের উদ্যোগে প্রতিষ্ঠানটিতে সেবা গ্রহণকারী অটিস্টিক শিশু-কিশোরদের ও তাদের পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজহিতৈষী আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মোঃ মারুফ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ইকবাল আহমেদ, সহ-সভাপতি মোঃ দীন ইসলাম, বিশিষ্ট কবি সাহিত্যিক এনামুল হক প্রিন্স, আনন্দধাম মহাসচিব আবদুল কাইয়ুম আল আমিন, প্রবীন নাগরিক আবদুর রহমান বাচ্চু সহ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষয়িত্রী বৃন্দ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিগণ অটিস্টিক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হাসিনা রহমান সিমুর এমন একটি মহৎ উদ্যোগের ভূয়ষী প্রশংসা করে বলেন, নানা সীমাবদ্ধতা থাকা সত্বেও তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি যেভাবে অটিজম শিশু কিশোরদের মাতৃস্নেহে আগলে রেখেছে তা অটিজম সেবায় জনগণকে অনুপ্রাণিত করবে বলেই আমার বিশ্বাস।
তিনি আরো বলেন, উপযুক্ত সেবা, চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ ও সহায়ক উপকরণ পেলে প্রতিবন্ধীরাও সামাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম। প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিশেষ চাহিদাপূরণে এবং তাদের অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে,সমাজের সব শ্রেণীর মানুষকে আন্তরিক হতে হবে। সরকার প্রতিবন্ধীদের অধিকার সংরক্ষণে বদ্ধপরিকর। জনগণের সহমর্মিতা ও সহযোগিতাই প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় প্রধান নিয়ামক।
হাসিনা রহমান সিমু তার বক্তব্যে বলেন, বেঁচে থাকার জন্যই রীতিমতো সংগ্রাম করতে হয় প্রতিবন্ধীদের। শিক্ষা প্রতিষ্ঠা ন, কর্মক্ষেত্র, গণপরিবহন, রাস্তাঘাট, কোথাও পুরোপুরি প্রতিবন্ধীবান্ধব পরিবেশ আমরা নিশ্চিত করতে পারিনি। কর্মসংস্থানের পথও বেশ কণ্টকাকীর্ণ। প্রতিবন্ধীদের নিয়ে সরকারের সাথে আমরা কাজ করে যাচ্ছি। তবে জনগণের সার্বিক সম্পৃক্ততাই প্রতিবন্ধীদের অধিকার সুনিশ্চিত করতে পারে। তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের আজীবন প্রতিপালনের দায়িত্ব সমাজ ও রাস্ট্রকে নিতে হবে, এটা আমাদের দাবি।
