তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা মোল্লা

খবর নারায়ণগঞ্জ.কম: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ ৪ আসনে ব্যক্তিগত কারণে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা মোল্লা।

নাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে থাকা এই প্রার্থী শনিবার (৭ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেন।

‎প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত সালাউদ্দিন খোকা মোল্লা তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছেন বলে জানান।

‎তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “মানুষ পরিবর্তনের যে ডাক দিয়েছে, সেই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আমার ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমার নেতা কর্মীরা এতদিন আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ।

‎তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিজের ব্যক্তিগত কারণ  তুলে ধরেন তিনি। এবং অভিযোগ করেন বিভিন্ন স্থানে আমার ব্যানার ফেস্টুনে আগুন দিয়েছে। এই কারণে পরিবারের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

Related Articles

Back to top button