জনগণের সমর্থনেই নির্বাচনে এসেছি – মাকসুদ

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী (ফুটবল প্রতীক) মাকসুদ হোসেনের নির্বাচনী গণমিছিল জনসমুদ্রে পরিণত হয়েছে। কয়েক হাজার নেতাকর্মীর এক বিশাল মিছিল নিয়ে তিনি নগরী প্রদক্ষিণ করেন।
শনিবার (৭ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় খানপুর হাসপাতালের সামনের সড়ক থেকে গণমিছিলটি বের হয়।
এর পূর্বে তিনি গণমাধ্যম কর্মীদের জানান, আমি নির্বাচনী প্রচারনা করার জন্য যেখানেই যাচ্ছি সেখানেই ব্যাপক জনসমর্থন পাচ্ছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী কারন আমি জনগণের সমর্থনেই নির্বাচনে এসেছি। তবে কিছু বিষয় আছে যেমন আমার কর্মী ও সমর্থকদের বিভিন্নভাবে হুমকী-ধমকি প্রদান করা হচ্ছে, মামলা-হামলার ভয় দেখাচ্ছে। এমনকি ১২ তারিখের পর বাড়ি ছাড়া করারও ভয় দেখানো হচ্ছে। প্রতিটি স্থানে ব্যানার, ফেস্টুন ছিড়ে ফেলা হচ্ছে। এবারের নির্বাচনে যারা নতুন ভোটার রয়েছে তাদেরকে বলবো, যেহেতু সাংসদ নির্বাচনে আমিও নতুন তাই আমাকে জয়যুক্ত করুন। আপনাদের যা কিছু প্রয়োজন আমি সেটা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।
তিনি আরও বলেন, আমাদের সমাজে কয়েকটি সমস্যা বিদ্যমান রয়েছে। এর মধ্যে মাদক, কিশোর গ্যাং অন্যতম। নির্বাচনের পর এসকল সমস্যাগুলো সামাজিক ভাবে নির্মূলের চেষ্টা করবো। যেসকল কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে এগুলোর ব্যাপারে নিশ্চিত হয়ে আমি নির্বাচন কমিশনকে অবহিত করবো।
গণমিছিলটি খানপুর থেকে বের হয়ে চাষাড়া, ২নং রেল গেট, মন্ডলপাড়া হয়ে পূণরায় চাষাড়া গোলচত্বর এসে শেষ করে।

