জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে ব্রাকের স্বপ্নসারথিদের ২১তম সেশন ভিজিট করলেন ইউএনও

শেরপুর প্রতিনিধি :
শেরপুর নকলায় উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বেসরকারী সংস্থা ব্র‍্যাকের সেলপ এর স্বপ্নসারথিদের সেশন ভিজিট করেছেন।
১১ মার্চ  দুপুরে নকলা উপজেলার চিথলিয়া গ্রামে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির স্বপ্নসারথিদের ২১ তম সেশন একবার না পারিলে দেখো শতবার এর সেশন উপভোগ করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।
সেশনের মূল আলোচ্য বিষয় ছিলো নেতিবাচক চিন্তাগুলো খুঁজে দেখি এবং হতাশা কমিয়ে পরিস্থিতির সাথে মানিয়ে চলি। সেশনটি পরিচালনা করেন এসোসিয়েট অফিসার নকলা মো: শহিদুল ইসলাম।
সেশন শেষে ব্র্যাক সামাজিক ক্ষমাতয়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ডেপুটি ম্যানেজার মো: সেলিম রেজা, জেলা ব্র্যাক সমন্বয়ক ফারহানা মিল্কী, ম্যানেজার লিগ্যাল প্রোটেকশন এ বি এম জাহিদুল হাসান, মো: সাজ্জাদুজ্জামান জোনাল ম্যানেজার সিরাজগঞ্জ জোন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি।
প্রধান অতিথির বক্তব্যে নকলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, আমাদের মেয়েদেরকে তথ্য প্রযুক্তিতে আরো সচেতন হতে হবে। বাল্যবিয়ে প্রতিরোধে আরো সোচ্ছার হতে হবে। কিশোরীদের উৎপাদনমুখী হতে হবে, ব্র্রাকের এ উদ্যোগ সময়োপযোগী। এ ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

Related Articles

Back to top button