তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ইসদাইর ও ভূইগড়ে বিদ্যমান সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – মোহাম্মদ আলী

খবর নারায়ণগঞ্জ.কম : নারায়ণগঞ্জ-৪ আসনের বিআরপি মনোনীত প্রার্থী (হাতি প্রতীক) বীর মুক্তিযোদ্ধা ইসদাইর ও ভূইগড় এলাকায় নির্বাচনী প্রচারনা করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ইসদাইর ও ভূইগড় এলাকার বিভিন্ন মহল্লায় নির্বাচনী প্রচারনা করেন তিনি।
গণসংযোগকালে মোহাম্মদ আলী বলেন, এলাকায় যেসকল সমস্যা রয়েছে সেগুলোর ব্যাপারে আমি অবগত আছি। ফতুল্লাসহ ভূইগড় এলাকার মূল সমস্যা জলাবদ্ধতা, সড়ক সংস্কার, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, মাদক, কিশোরগ্যাং সহ আরও অনেক কিছু। যদি আপনারা পাশে থাকেন আর আমাকে বিজয়ী করেন তাহলে এসব সমস্যা খুব দ্রুতই সমাধানের ব্যাপারে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকের সাথে জড়িত যে সকল ব্যক্তিরা আছে তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে না। আমি নির্বাচিত হলে, নারায়ণগঞ্জ-৪ আসনে কোন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী থাকবে না। আপনাদের সমস্যাগুলো আমি নোট করে রেখেছি, আমি জয়ী হলে এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি এর আগে ১৯৯৬ সালে এই এলাকার সংসদ সদস্য ছিলাম এবং আমি একজন মুক্তিযোদ্ধা। আমি জানি কোথায় কিভাবে এলাকার উন্নয়নের জন্য কথা বলে দাবি আদায় করতে হবে।

Related Articles

Back to top button