তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আমাদেরকে আরো বেশী সচেতন হতে হবে – মুশিউর রহমান

খবর নারায়ণগঞ্জ.কম :
পিডব্লিউআইডিএস-এর ব্যাপক প্রতিরোধ কর্মসূচির জন্য সিআরএম পরিপূরক তহবিল বাংলাদেশে নিম্ন জনগোষ্ঠীর জন্য অগ্রাধিকারপ্রাপ্ত এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা পরিষেবা, কর্মী এবং তাদের ক্লায়েন্টদের কোভিড-১৯ এর টিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় চাষাড়া শহীদ মিনারে কেয়ার ও সেভ দ্য চিলড্রেন এর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ এ.এফ.এম মুশিউর রহমান।
এসময় তিনি বলেন, বাংলাদেশ থেকে এখনো মহামারি করোনা ভাইরাস শেষ হয়ে যায় নি। এটা এমন একটা রোগ যা সহজে নিয়ন্ত্রন করা যায় না। এটাকে নিয়ন্ত্রন করতে হলে আমাদের সবাইকে আরো বেশী সচেতন হতে হবে। এজন্য সকলকে করোনা ভ্যাকসিনের আওতায় আসতে হবে ও সবসময় মাস্ক ব্যবহার করতে হবে। ইতিমধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ৫-১২ বছরের বাচ্চাদের করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। যারা এখনো ভ্যাকসিন নেন নি তারা অতিদ্রুত ভ্যাকসিন গ্রহন করুন। কারন করোনামুক্ত বাংলাদেশ গড়তে হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।

Related Articles

Back to top button