তাজা খবরথানার সংবাদবন্দর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে পেশিশক্তি ও কালো টাকার ছড়াছড়ি থাকবে না – মুফতি মাসুম বিল্লাহ

প্রেস বিজ্ঞপ্তি :
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী (হাতপাখা) মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, পি আর পদ্ধতিতে নির্বাচন হলে পেশিশক্তি ও কালো টাকার ছড়াছড়ি থাকবে ন। কারণ এখানে জনগণ ব্যক্তিকে নয় মার্কাকে ভোট দিবে। দল যাকে সিলেক্ট করবে সে সংসদ সদস্য হবে। সুতরাং তুলনামূলক স্বচ্ছ ও যোগ্য প্রতিনিধি সংসদে প্রেরণ করা হবে।

সোমবার বিকাল ৫টায় বন্দর থানা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, নগর সংখ্যালঘু সম্পাদক মাও. আবুল হাশেম, বন্দর থানার নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে। আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে আসছি। আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ, ভোটকেন্দ্র দখল, পেশিশক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা বন্ধ, কোয়ালিটি-সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইনপ্রণেতা তৈরিসহ প্রতিটি ভোট মূল্যায়নের লক্ষ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি।

Related Articles

Back to top button