নীট কনসার্ন গ্রুপে পোশাক শিল্পের কর্মীদের অংশ গ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম :
পোশাক শিল্পে গার্মেন্টস কর্মীদের অংশ গ্রহনে স্যাটেলাইট হেলথ কর্ণার বিষয়ক মতবিনিময় সভা ও করোনা ভাইরাসের বুষ্টার ডোজ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সিদ্ধরগঞ্জ চৌধুরী বাড়ী এলাকায় নীট কনসার্ন গ্রুপে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা সিভিল সার্জন অফিস ও পরিবার পরিকল্পনা বিভাগ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নারায়ণগঞ্জ (সদর) প্রদীপ চন্দ্র রায় এর সঞ্চালনায় নীট কনসার্ন গ্রুপ এর ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মোহাম্মদ মুশিউর রহমান বলেন, এটা একটা কমপ্লায়েন্স কারখানা। যেহেতু আপনারা এখানে সারাদিন থাকেন সেক্ষেত্রে সকল স্বাস্থ্যসেবা আপনারা এখান থেকেই পেতে চাইবেন। আমরাও চেষ্টা করছি স্বাস্থ্যসেবা সম্পর্কিত সকল সেবা এখান থেকে দেওয়ার জন্য। করোনা ভাইরাসের টিকা, গর্ভকালীন সেবা, মহিলাদের সমস্যা সহ সকল ধরনের সমস্যা গুলো যেন এখান থেকেই সমাধান দেওয়া যায় সে চেষ্টাই করছি। যেসব সমস্যার সমাধান আপনারা এখান থেকে পাবেন না সেগুলো আমাদের জানালে আমরা সেগুলো সমাধানের চেষ্টা করবো। সত্যি কথা বলতে এটা একটা কর্মীবান্ধব কারখানা। আমি এ কারখানার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইসমত আরা, পরিবার পরিকল্পনা নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক মোঃ শাহজালাল, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত ফেদৌস, নীট কনর্সান গ্রুপের পরিচালক (অপারেশন) কামরুজ্জামান খান প্রমুখ।