জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগসম্পাদকের পছন্দ

শেরপুরে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২ জন পলাতক

শেরপুর প্রতিনিধি :
সরকার আমদানি নিষিদ্ধ ৭৫ বোতল ভারতীয় মদ সহ শেরপুরের নালিতাবাড়ীতে আশরাফুল ইসলাম (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে পুলিশ  গ্রেফতার করেছে।
রবিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার মধুটিলা ইকোপার্ক এলাকার পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন লাল টেংগুর পাহাড়ের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম পুর্ব সমশ্চুড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকায় মাদক কারবারিরা মাদক কেনা-বেচা করছিল। এমন গোপন খবরে ওই এলাকায় পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। এসময় আশরাফুলকে বিভিন্ন ব্যান্ডের ৭৫ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি আসাদুজ্জামান আপেল ও পরিতোষ নামে আরো ২ মাদক কারবারি পালাতে সক্ষম হয়।
এ ব‍্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃত আশরাফুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Back to top button