তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষানারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত শুরু

খবর নারায়ণগঞ্জ.কম : নগরীর গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুল জাব্বারের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম ও আর্থিক দুর্নীতি এবং বিগত ২০২২ সালের ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে সরকার বিরোধী বক্তব্য প্রদান বিষয়ে ৬ শিক্ষার্থীর অভিভাবক জেলা প্রশাসক বরাবর আনিত একটি লিখিত অভিযোগ দাখিল করলে অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের তদন্ত কমিটি বিদ্যালয়ে এসে তদন্ত করেন।

মঙ্গলবাল ( ১০ অক্টোবর) দুপুর ১২ টায় নগরীর গণবিদ্যানিকেতন উক্ত বিদ্যারয় প্রাঙ্গনে আসেন জেলা প্রশাসকের তদন্তকারী কর্মকর্তা (গবেষনা) বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার খানন এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোস্তাাফিজুর রহমান।

দীর্ঘ আড়াই ঘন্টাব্যাপি তদন্ত শেষে জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোস্তাফিজুর রহমান সংবাদিকদের জনান, অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক সাহেব এ বিষয়ে তদন্তের অনুমতি দেন। ৬জনের কাছে সহযোগিতা চেয়েছিলাম সেখান ৩জনকে আমরা পেয়েছি তাদের সাথে কথা বলেছি। তারা যে অভিযোগ করেছেন তাদের কাছ থেকে প্রমান স্বরূপ কাজপত্র চেয়েছিলাম কিন্তুু তারা দেখাতে পারেনি। অভিযোগ করলে ৬জনের স্ব স্ব সাক্ষর থাকবে কিন্তুু অভিযোগে দেখা যায় যে, এক জনই ৬ জনের স্বাক্ষর দিয়েছেন? এমনই এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি আরও বলেন, আমরা তদন্ত করছি তদন্ত শেষে আমরা এই রিপোর্ট জেলা প্রশাসক মহোদয়ের কাছে জমা দিব তার পর আপনাদেও এবিষয়ে বিস্তারিত জানাতে পারব।

এদিকে গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জাব্বার জানান, আমার নামে যে অভিযোগ তা সম্পূর্ন মিথ্যা। আমার কাছে সব কিছুরই কাগজপত্র আছে আমি এ বিষয়ে সব কিছুরই জবাব দিব।

Related Articles

Back to top button