তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

নারায়ণগঞ্জ – ৩ আসনে মনোয়ন সংগ্রহ করলেন মাথাল মার্কার প্রার্থী জননেতা অঞ্জন দাস

প্রেস বিজ্ঞপ্তি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-০৩ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত প্রতীক ‘মাথাল’ মার্কার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান ও গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী জননেতা অঞ্জন দাস।

শনিবার (২৭ ডিসেম্বর) সোনারগাঁও উপজেলা নির্বাচন অফিস থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন গণসংহতি আন্দোলনের নেতা-কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, গণসংহতি আন্দোলন সোনারগাঁও উপজেলার সদস্য সচিব মোবাশ্বির হোসাইন, গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক জিয়াউর রহমান ও সদস্য সচিব মোহাম্মদ সোহাগ। আরও উপস্থিত ছিলেন জেলা নারী সংহতির আহ্বায়ক নাজমা বেগম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান এবং বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সদস্য সানজীদা ইসলাম ইলমাসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

Related Articles

Back to top button