তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাফতুল্লা থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ডেভিডের মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম : মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিন উল্লাহ ডেভিডের ২১ তম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে মাসদাইর কবরস্থানে পরিবারের পক্ষ থেকে মরহুমের ভাগিনা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আফজাল হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জুলহাস প্রমুখ নেতৃবৃন্দ।


