তাজা খবরধর্ম ও শিক্ষামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
বিদায়ী অধ্যক্ষ বেলা রানী সিংহকে গার্ড অব অনার দিলো বিএনসিসি ক্যাডেট কোর
খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বিদায়ী অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংহকে গার্ড অব অনার দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। এই গার্ড অব অনারের নেতৃত্ব দিয়েছেন বিএনসিসির রমনা ব্যাটলিয়নের ব্যাটলিয়ন কমান্ডার ও সরকারি তোলারাম কলেজের সহযোগী অধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদক।
রবিবার (৩০ অক্টোবর) সকালে সরকারি তোলারাম কলেজের মাঠ প্রাঙ্গণে এ গার্ড অব অনার দেওয়া হয় বিদায়ী অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংহকে।
বিদায়ী অধ্যক্ষ বেলা রানী সিংহকে গার্ড অব অনার দেওয়া শেষে বিদায় সংবর্ধনা দেন কলেজের শিক্ষক মন্ডলী ও বিএনসিসির ক্যাডেট কোররা।
এসময় আরও উপস্থিত ছিলেন, সরকারি তোলারাম কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নাজমুল হুদা, শিক্ষক পরিষদের সম্পাদক সমাপ্ত কুমার সাহা, তোলারাম কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও বিএনসিসির ক্যাডেট কোররা।
এসময় বিদায়ী অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংহ তোলারাম কলেজের সহযোগী অধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এমন একটি সুন্দর আয়োজন করার জন্য ।


