তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সন্ত্রাস,জঙ্গীবাদ ও ষড়যন্ত্রের প্রতিবাদে শামীম ওসমানের ডাকা জনসভায় হাজারও নেতাকর্মী নিয়ে ফাইজুল ইসলামের যোগদান

খবর নারায়ণগঞ্জ.কম:

সন্ত্রাস,জঙ্গীবাদও ষড়যন্ত্রের প্রতিবাদে সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ডাকা জনসভায় কয়েক হাজারও নেতাকর্মী নিয়ে ফতুল্লা থানা যুবলীগের সাধারন সম্পাদক ফাইজুল ইসলাম যোগদান করেন।

শনিবার (২৭ আগস্ট) বিকালে কায়েমপুর  এলাকায় ভিবিন্ন ওয়ার্ড থেকে  মিছিল নিয়ে সমাবেশে যোগদানের উদ্যেশ জরো হতে থাকে নেতাকর্মীরা।

পরে ফতুল্লা থানা যুবলীগের সাধারন  সম্পাদক ফাইজুল ইসলামের নেতৃত্বে  কয়েক হাজার নেতার্মী নিয়ে মিছিলটি নিয়ে সমাবেশ যোগদান করে।

এসময় নেতাকর্মীরা স্লোগান দেন শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। শামীম ওসমানের নেতৃত্বে আমরা আছি এক সাথে’। ‘শামীম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।

ফাইজুল ইসলাম বলেন, ঘাতক দালালদের বিরুদ্ধে শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেগে উঠেছে। আমরা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন মিলে সফল করার জন্য চেষ্টা করেছি। এখন অপেক্ষা সারাদেশের জেগে উঠার।

প্রসঙ্গত, দেশ বিরোধী চক্রান্তকারীদের নিজেদের শক্তির জানান দিতে এই সমাবেশের ডাক দেন একেএম শামীম ওসমান।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নারায়ণগঞ্জের সভাপতি বাবু চন্দন শীলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের জনপ্রিয় নেতা শামীম ওসমান।

Related Articles

Back to top button