জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রীবরদীতে মথুরাদী খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসায় কমফোর্টার বিতরণ
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে মথুরাদী খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসায় কমফোর্টার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষকলীগের কার্যালয় থেকে শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেমের ব্যক্তিগত তহবিল থেকে এ কমফোর্টার বিতরণ করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন
শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারন সম্পাদক আসাদুজ্জামান প্রিন্স। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক মাওঃ ইসমাইল হোসেন, পৌর কাউন্সিলর আব্দুল গণি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুল মোতালেব, কাকিলাকুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মমিনসহ অনেকেই।


