জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর পানবর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়নের সারিকালিনগর বালুরচর গ্রামের মঞ্জুরুল হকের ছেলে আনোয়ার হোসেন আনু (৩৭), কুড়িগ্রামের কচাকাটা উপজেলার পূর্ব কেদার গ্রামের আব্দুর রহমানের ছেলে মুখলেছুর রহমান (৩৫)। পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮/১০ জনের একটি ডাকাতদল পানবর পাহাড়ি এলাকায় একটি কবরস্থানের পাশে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমীনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিকদল কবরস্থান এলাকায় অভিযান চালায়।এসময় পুলিশের উপস্তিতি বুঝতে পেরে ডাকাতদের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছুরি,চাকু পাওয়া যায়। এব্যাপারে ৩ জনের নামে ও অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমীন বলেন গ্রেপ্তারকৃতরা সক্রিয় ডাকাতদের সদস্য।

