
খবর নারায়ণগঞ্জ.কম :
গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট) সন্ধ্যায় মহানগর যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহানগর যুবদলের আহবায়ক সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের সঞ্চালন
বক্তব্যে রাখেন মনিরুল আলম সজল,তিনি বলেন বেগম খালেদা জিয়া ও তার সন্তানদের উপর যখন নির্যাতন চলছিলো তখন তাঁকে প্রস্তাব দেয়া হয় পৃথিবীর সবচাইতে উন্নত রাষ্ট্রে চলে যাওয়ার। কিন্তু তিনি সেটা ঘৃনাভরে প্রত্যাখান করে বলেছিলেন, এ দেশই আমার ঠিকানা আর দেশের মানুষই আমার আপনজন। এজন্য তাঁকে মাত্র দুই কোটি টাকার একটি মিথ্যা মামলা দিয়ে কোর্টের উপর বন্দুক রেখে তাঁকে সাজা দেয়া হয়েছিলো। দেশে আইনের কোন শাসন ছিলোনা। কারাগারে রেখে পয়জন দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। সরকারের কাছে অনুরোধ থাকবে এর জন্য যারা দোষী তাদেরকে মামলা দিয়ে দ্রুত আইনের আওতায় আনুন।
এড. টিপু তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন নেত্রী। মৃত্যুর পূর্বে তিনি বলেছিলেন, দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই, বালাদেশই আমার ঠিকানা। যে নেত্রী আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, আদর্শকতা শিখিয়েছেন, দেশ প্রেম শিখিয়েছেন। সেই নেত্রীর জন্য একটিই কথা বলবো, ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার গত ১৭ বছর তাকে যে নির্যাতন করেছে সেজন্য আমরা প্রতিশোধ নিতে চাই না কিন্তু আপোষও করতে চাই না।
বক্তব্য শেষে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আপনার মতামত লিখুন :