
প্রেস বিজ্ঞপ্তি ;
ফটো সাংবাদিক বিশাল আহমেদ এর পিতা’র ইন্তেকাল-
বিপিজেএ এর গভীর শোক প্রকাশ।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ( বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. বিশাল আহমেদ এর পিতা মো. আমির হোসেন (৬৫) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন( বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা’র নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট ) বাদ জোহর নারায়ণগঞ্জ সদর উপজেলার পিটালিপুল জামে মসজিদ কবরস্থান মাঠে মরহুমার জানাজা শেষে দাফন করা হয়।
এক শোক বার্তায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. শহীদ হোসেন তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল, সাবেক কোষাধ্যক্ষ হাজী আলমাস আলী, যুগ্ম সম্পাদক হাসান উর রাজিব, কোষাধ্যক্ষ মো. কাইয়ুম খান, প্রচার সম্পাদক মো. শহীদ হোসেন, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান খোকা, কার্যকরী সদস্য মো. মোক্তার হোসেন, সদস্য মশিউর রহমান, আল মামুন খাঁন, মেহেদী হাসান।
এর আগে অদ্য ১৩ আগষ্ট সকালে মরহুম আমির হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই জন কন্যা সন্তানসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আপনার মতামত লিখুন :