
খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম ফয়েজ উদ্দিন।
সভাপতি তার বক্তব্যে বলেন, মাদক একটি ব্যাধিতে পরিণত হয়েছে। এর থেকে রক্ষা পেতে হলে আমাদের সম্মিলিত ঐক্যের কোন বিকল্প নেই। বিশেষ করে প্রতিটি এলাকার পঞ্চায়েত কমিটির মাধ্যমে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এজন্য থানা পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ছিনতাই সহ নানা অপকর্ম ঘটে থাকে। এর থেকে পরিত্রানের জন্য সেখানে টহল টিমের উপস্থিতি বৃদ্ধির জন্য পুলিশকে আহ্বান করা হয়। এলাকা ভিত্তিক যেসকল সমস্যা রয়েছে সেগুলো নিরসনে আমরা পদক্ষেপ নিবো। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সকল সমস্যা দূর করা সম্ভব।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর এসিল্যান্ড সাদিয়া আক্তার, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা , কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, গোগনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, এনায়েতনগর ইউনিয়ন ৮নং ওয়ার্ড মেম্বার আতাউর রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :