মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় অংশের একটি কেমিক্যাল কারখানার গোডাউনে হঠাৎ আগুন লাগে। সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। তবে, এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহিন জানান, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, সোনারগাঁ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের একঘণ্টা প্রচেষ্টায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে।


আপনার মতামত লিখুন :