

খবর নারায়ণগঞ্জ.কম : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে আলীরটেক ইউনিয়ন বিএনপি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মিশনপাড়া এলাকা থেকে সমাবেশ শেষে মিছিলটি বের করা হয়।। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত ছিলেন।
এদিকে সদর থানার এই বিক্ষোভ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে নগরীর চাষাঢ়া এলাকা থেকে আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বের করা হয় একটি বিশাল মিছিল।
এসময় মিছিলে থাকা নেতাকর্মীরা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে গোটা নগরী মুখরিত করে তুলেন। পরে মিছিলটি নগরীর বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সদর থানা বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করে।
মিছিলে আলীরটেক ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :