ফতুল্লায় সন্ত্রাসী ইব্রাহিম ও রিদয় কতৃক গুলি ছুড়ে ব্যবসায়ী কে হত্যার হুমকি,আহত -২ ​


Jahid প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৬, ৪:০৬ অপরাহ্ন /
ফতুল্লায় সন্ত্রাসী ইব্রাহিম ও রিদয় কতৃক গুলি ছুড়ে ব্যবসায়ী কে হত্যার হুমকি,আহত -২ ​
ফতুল্লা প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে ব্যবসার জের ধরে এক ব্যবসায়ীর ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম এবং পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো: সোহাগ গাজী (হযরত গাজী) ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লার উত্তর রসুলপুর এলাকার ‘গাজী এন্টারপ্রাইজ’-এর মালিক মো: সোহাগ গাজীর সাথে স্থানীয় ইব্রাহিম (৪০), হৃদয় (৩২) সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের পূর্ব শত্রুতা ও বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে ব্যবসায়ীর ভ্যানচালক মো: ইমন (২২) কদমতলী এলাকার ‘নিজুম আয়রন’ থেকে ১০,০০০ টাকা মূল্যের ২০ বস্তা সিমেন্ট নিয়ে দোকানে ফেরার পথে পশ্চিম রসুলপুর বাজারপুল এলাকায় আসামিরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার পথরোধ করে।
​আসামিরা সিমেন্ট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ও ভয়ভীতি দেখালে খবর পেয়ে দোকানের স্বাধিকারী সোহাগ গাজী, ম্যানেজার লিমন (২৬) ও কর্মচারী সেন্টু (২৬) ঘটনাস্থলে পৌঁছান। ভুক্তভোগীরা ঘটনার প্রতিবাদ জানালে আসামিরা তাদেরকে গালিগালাজ করে। একপর্যায়ে ২ নং আসামি হৃদয় ক্ষিপ্ত হয়ে ভ্যানচালক ইমনকে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং হত্যার উদ্দেশ্যে ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে তার ঘাড়ে স্বজোড়ে কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে।
​ঘটনাস্থলে ভুক্তভোগীরা ভ্যানচালককে রক্ষা করতে গেলে ১ নং আসামি ইব্রাহিম তাদের হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে গুলি চালায়, যা থেকে তারা ভাগ্যক্রমে বেঁচে যান। পরবর্তীতে আসামিরা বিষয়টি নিয়ে থানা-পুলিশ করলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত ভ্যানচালকসহ ভুক্তভোগীদের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।
​এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।