
খবর নারায়ণগঞ্জ
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণ ও অংশীজনদের মতামত গ্রহণ, বিভিন্ন বিষয় পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গণশুনানি (২য় পর্যায়) অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনগণ তাঁদের মতামত, পরামর্শ ও সুপারিশ উপস্থাপন করেন।
উক্ত গণশুনানিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। এ সময় উপপরিচালক, স্থানীয় সরকার (ডিডিএলজি), নারায়ণগঞ্জ, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :