
খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ বার একাডেমি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগষ্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিষদের সভাপতি এড. রফিক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
প্রধান অতিথি সাংসদ আবুল কালাম তার বক্তব্যে বলেন, তোমরা এ দেশের আগামীর ভবিষ্যৎ। তোমাদের কাছে আমাদের প্রত্যাশা, নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। যাতে করে আগামীতে তোমরা এ দোশকে নেতৃত্ব দিতে পারো। তোমাদের পিতামাতা অনেক আশা নিয়ে তোমাদের দিকে তাকিয়ে থাকেন, কখন তোমরা ভালো ফলাফল নিয়ে বাড়িতে ফিরবে। তোমাদের শিক্ষকমন্ডলি যারা আছেন তাদেরকে অবশ্যই তোমরা সম্মান করবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাক্ষেত্রে বেশকিছু পরিকল্পনা হাতে নিয়েছেন। তার মধ্যে একটি হলো খেলাধুলা। এটা আমাদের জন্য দুঃখজনক যে বর্তমান সময়ে অনেক স্কুল আছে যেখানে কোন খেলার মাঠ নেই। তাই শিক্ষার্থীদের পড়ালেখা ও খেলাধুলার ব্যাপারে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে হবে। যাতে করে তারা নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে।
প্রধান আলোচক এড. আবু আল ইউসুফ খান টিপু তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। তোমরা শিক্ষা গ্রহন করে ভালো হিসেবে গড়ে ওঠ। দেশ ও মানুষের সেবায় নিজেদেরকে বিলিয়ে দাও। বার একাডেমি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এর সুনাম ধরে রাখতে শিক্ষকদের অবদান অনেক। শিক্ষকদের উচিত হবে প্রতিটি শিক্ষার্থীর প্রতি নজর রাখা যাতে করে তারা পড়ালেখা, খেলাধুলা সহ প্রতিটি বিষয়ে নিজেদেরকে উপযুক্তভাবে গড়ে তুলতে পারে।
বক্তব্য শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিগণ।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, সদস্য ডাঃ মুজিবুর রহমান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন আহমেদ, ব্যবস্থাপনা পরিষদের সদস্য সায়েম কবির সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
আপনার মতামত লিখুন :