বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের মাসিক সাহিত্যআড্ডা অনুষ্ঠিত


Jahid প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন /
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের মাসিক সাহিত্যআড্ডা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ :
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের মাসিক সাহিত্যআড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে নগরীর চাষাঢ়া রামবাবুর পুকুরপাড়স্থ রূপান্তর লিভিং লিমিটেডের কার্যালয়ে নিয়মিত এ সাহিত্যসভা অনুষ্ঠিত হয়।
কবি ফরিদুল মাইয়ানের সভাপতিত্বে এবং কবি কাজী আনিসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্যসভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি আল আশরাফ বিন্ধু ও কবি শাহানা মান্নান বুলবুল।
সাহিত্যআড্ডায় কবিতা পাঠ, সাহিত্য আলোচনা ও বিভিন্ন সাহিত্যিক বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় কবি শফিকুল ইসলাম আরজুর জন্মদিন উদযাপন করা হয়। পাশাপাশি প্রয়াত কবি-সাহিত্যিক এবং অসুস্থদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত কবি-সাহিত্যিকরা।
সাহিত্যআড্ডায় কবি-সাহিত্যিকরা নিয়মিত সাহিত্যচর্চা, নতুন লেখকদের উৎসাহিত করা এবং নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গনকে আরও সমৃদ্ধ করার বিষয়ে মতবিনিময় করেন।  বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ দুদিনব্যাপি কবিতা বিষয়ক কর্মশালা ব্যপারে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় কবি লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন, এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ,সাদ্দাম মোহাম্মদ, , মিথুন খান, মোঃ তাজুল -ইসলাম, এম. এ. বিপ্লব, কাউছার আক্তার  (পান্না),  রওশন আরা,  রুহুল আমিন রুদ্র,- শাহ্ আলম,  সাজ্জাদ আহম্মেদ খোকন,আবুল কালাম আজাদ প্রমূখ।