

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আইনজীবী এড. খোকন চন্দ্র সাহার মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বার ভবনে এ শোকসভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় শোকসভায় আইনজীবীরা প্রয়াত এড. খোকন চন্দ্র সাহার কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন।
বক্তারা তাঁর পেশাগত সততা, নিষ্ঠা, দক্ষতা ও মানবিক গুণাবলির কথা তুলে ধরে গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকসভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আবুল কালাম আজাদ জাকির, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এড. হাবিব আল মোজাহিদ পলু, সাবেক সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান, সিনিয়র আইনজীবী এড. রফিক আহমেদ, পি পি এড. খোরশেদ আলম মোল্লা, এড. আব্দুল গাফ্ফার, এড. আজিজুল হক হান্টু, এড. মশিউর রহমান শাহিন, এড. আওলাদ হোসেনসহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা।
আপনার মতামত লিখুন :