জাহাঙ্গীর মেম্বারের নেতৃত্বে বিশাল মি‌ছিল নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান


Jahid প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৪, ৯:০৫ অপরাহ্ন / ২২
জাহাঙ্গীর মেম্বারের নেতৃত্বে বিশাল মি‌ছিল নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান

খবর নারায়ণগঞ্জ.কম:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২দিন বাকী থাক‌লেও নির্বাচন নি‌তিমালা অনুযায়ী আগামী ৫ জানুয়ারী সকাল ৮ টায় প্রচার প্রচারনার শেষ সময় হওয়ায় ৪ জানুয়ারী শেষ প্রচারনায় নারায়ণগঞ্জ সামসু‌জ্জোহা ক্রীড়া ক‌মপ্লেক্স এ প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা অনু‌ষ্ঠিত হয়।

বৃহস্প‌তিবার সকা‌ল ১২ টায় নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগর ইউনিয়ন প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান-২ ও ৭ নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আল‌মের নেতৃ‌ত্বে সস্রা‌ধিক নেতাকর্মী নি‌য়ে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নির্বাচনী জনসভায় যোগ‌দেন।
এসময় উপ‌স্থিত ছি‌লেন, গোগনগর ইউনিয়ন প‌রিষ‌দের ১,২,৩নং ওয়া‌র্ডের সংর‌ক্ষিত ম‌হিলা মেম্বার লি‌পি বেগম, ৪,৫,৬নং ওয়া‌র্ডের সংর‌ক্ষিত ম‌হিলা মেম্বার নাজমা বেগম খো‌দেজা, ৭,৮,৯নং ওয়া‌র্ডের সংর‌ক্ষিত ম‌হিলা মেম্বার নিলুফা‌ বেগম সহ ইউ‌নিয়ন বাসী।