ডেমরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৬, ৯:১০ অপরাহ্ন /
ডেমরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ডেমরা (ঢাকা) প্রতিনিধি:
রাজধানীর ডেমরায় অজ্ঞাত অনুমান (২৬ থেকে ৩০) বছরের এক যুবকের লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার রাতে কোনাপাড়ার শান্তিবাগ এলাকার নির্মাধীন বহুতল একটি ভবনের লিফটের জন্য বরাদ্ধ পাকা জায়গা থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় লাশের ডান হাত ভঙ্গা ও রগ কাটাসহ মুখের বাম পাশ ক্ষতবিক্ষত দেখা গেছে। লাশের পড়নে ছিল কালো কালো পেন্ট ও ধূসর রঙের সার্ট। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা মঙ্গলবারই কে কারা ওই যুবককে হত্যা করে ঘটনাস্থলে ফেলে গেছে। এদিকে মঙ্গলবার রাতেই মৃতের লাশ শনাক্তের জন্য ডিএমপির সংশ্লিষ্ট ইউনিট ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইউনিট আঙ্গুলের ছাপসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। আর এ রিপোর্ট লেখা পর্যন্ত মঙ্গলবার রাতে সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম অব্যাহত ছিল।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, নির্মাণাধীন ভবনটির লিফটের নিচের জায়গায় স্থানীয়রা লাশ দেখতে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে পুলিশের সংশ্লিষ্ট ইউনিট পরিচয় শনাক্তের প্রয়োজনীয় নমুনা সংগ্রহ।