কাঁচপুরে যাত্রীবেশে বাসে উঠে আগুন দিল দুর্বৃত্তরা


Jahid প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন / ০
কাঁচপুরে যাত্রীবেশে বাসে উঠে আগুন দিল দুর্বৃত্তরা

খবর নারায়ণগঞ্জ.কম:
সোনারগাঁয়ে কাঁচপুর ব্রিজের ঢালে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে যাত্রী ওঠানামার সময় এক দুর্বৃত্ত সাধারণ যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
তবে চালক, হেলপার ও যাত্রীদের তৎপরতায় সবাই দ্রুত নিরাপদে নেমে আসায় বড় ধরনের দুর্ঘটনা ও হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কাঁচপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।