
স্পোর্টস রিপোর্টার ॥ দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড ফুটবল টিমের ম্যানেজার হিসেবে নিযুক্ত হওয়ায় নারায়ণগঞ্জের কৃতি সন্তান,সাবেক জাতীয় ফুটবলার এবং নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শহীদ হোসেন স্বপনকে প্রাণঢালা অভিবাদন জানিয়েছে জেলা ফুটবল এসোসিয়েশন। অভিবাদন বার্তায় আশা প্রকাশ করা হয় যে,শহীদ হোসেন স্বপনের নেতৃত্বে আবাহনী তার ঐতিহ্য ধরে রাখতে সক্ষম হবে। জেলা ফুটবল এসোসিয়েশন শহীদ হোসেন স্বপনের সাফল্য কামনা করেছে।
আপনার মতামত লিখুন :