খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাকির খানের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত


Jahid প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৬, ১০:২৭ অপরাহ্ন /
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাকির খানের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট) বিকেলে দেওভোগ ডিএসএস ক্লাব মাঠে জাকির খানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে জাকির খান তার বক্তব্যে বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন নেত্রী। দেশের মানুষের গণতান্ত্রিক মুক্তির জন্য তিনি আমৃত্যু আন্দোলন সংগ্রাম করেছেন। কখনো কোন অন্যায়ের সাথে তিনি আপোষ করেন নি। এমনকি যখন তাঁকে সকল সুযোগ-সুবিধা দিয়ে দেশের বাইরে চলে যেতে বলা হয় তখন তিনি বলেছিলেন, এই দেশের বাইরে আমার কোন বাড়ি নেই। এ দেশের জনগণই আমার আপন। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি কখনোই নিজের স্বার্থের কথা ভাবেন নি। আজকে তাঁর জন্মদিন কিন্তু তিনি আমাদের মাঝে নেই। আল্লাহ তাঁকে জান্নাতে উঁচু মাকাম দান করুক।
বক্তব্য শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোউ সালাউদ্দিন আহমেদ। এসময় প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে পারভেজ মল্লিকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য আরশাদ, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আল-আমিন প্রমুখ নেতৃবৃন্দ।