তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

সোনারগাঁয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিক্রি কারাকালে নিষিদ্ধ পিরাহনা মাছ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর।

রবিবার (১০ মে) বিকেলে উপজেলার কাঁচপুর মাছ বাজারে পরিচালিত এক যৌথ অভিযানে ৮ কেজি ৮০০ গ্রাম পিরানহা মাছ জব্দ করা হয়। এছাড়াও নিষিদ্ধ মাছ বিক্রি ও মজুদের অভিযোগে সোহেল নামে এক মাছ ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট ও স্থানীয় মৎস্যজীবীরা অভিযোগ জানান, দীর্ঘদিন ধরে এই বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করে আসছিলো কিছু অসাধু মাছ ব্যবসায়ি। রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, পিরানহা মাছ বাজারে বিক্রি ও চাষ সরকারিভাবে নিষিদ্ধ। এটি দেখতে রুপচাঁদা মাছের মতো হওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিক্রি করছে।

তিনি আরও বলেন, অভিযানে জব্দকৃত মাছ বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে । এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button